ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৫

সত্যের কন্ঠ
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
পঠিত: 65 বার
Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও ডিবি (সাইবার দক্ষিণ) এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ মাসুদ মিয়া (৩১), মোঃ ইমরান হাওলাদার (২৯), মোঃ সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) এবং সজীব (৩২)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর মডেল থানা এলাকা, আশুলিয়ার জিরাবো ও সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি ও থানা সূত্রে জানা যায়, গত ১০ মার্চ মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা বাসায় প্রবেশ করে বাসিন্দাদের মারধর, হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। এরপর যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত মাসুদ মিয়া এই ডাকাতির পরিকল্পনা করে অন্যদের সঙ্গে সমন্বয় করে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।