ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৯
আজকের সর্বশেষ সবখবর

“মিরপুর বিভাগের বিশেষ অভিযানে ১৫৩ জন গ্রেফতার”

সত্যের কন্ঠ
মে ৭, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
পঠিত: 80 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ৫৬ জন, পল্লবী থানা থেকে ৩৩ জন, কাফরুল থানা থেকে ১৫ জন, শাহআলী থানা থেকে ১৭ জন, দারুস সালাম থানা থেকে ১৪ জন, ভাষানটেক থানা থেকে ৫ জন এবং রূপনগর থানা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।