ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৫
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিস্নাত রাস্তায় যানজট মাড়িয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

সত্যের কন্ঠ
মে ৬, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
পঠিত: 98 বার
Link Copied!

সন্ধ্যা নেমেছে শহরে। বৃষ্টিতে ভিজছে রাজধানীর কারওয়ান বাজার সিগন্যাল। গাড়িগুলো দাঁড়িয়ে আছে যানজটে। এটি রাজধানীর সুপরিচিত দৃশ্য। কিন্তু আজ দেখা গেলো এক ব্যতিক্রম, সিগন্যালে আটকে আছে ভিভিআইপি প্রটোকলের এক সাদা গাড়ি। গাড়িটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের।

আরও কাছে গিয়ে দেখা গেলো আরও অবাক করা দৃশ্য, গাড়ির চালকের আসনে বসে আছেন স্বয়ং প্রধানমন্ত্রী, পাশের সিটে বসে আছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৬ মে) ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন-২০২৬’ এ যোগদান করতে সচিবালয় থেকে নিজে গাড়ি চালিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী।

পশ্চিমা দেশগুলোতে এমন ঘটনার নজির দেখা গেলেও বাংলাদেশের ক্ষেত্রে এ দৃশ্য খুবই বিরল। বাংলাদেশে সাধারণত ভিভিআইপি প্রটোকলের গাড়ি চলাচলে রাস্তা ফাঁকা রাখা হয়। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী রাস্তায় চলাচলে সে নিয়ম অনুসরণ করেন না। সাধারণের মতোই যানজটে মাড়িয়েই চলাচল করে প্রধানমন্ত্রীর গাড়িবহর।

আজকে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নিজের গাড়ি চালানোর ব্যাপারটি বাংলাদেশের অন্যতম বিরল দৃশ্যগুলোর একটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।