ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০০
আজকের সর্বশেষ সবখবর

“বাজার স্থিতিশীল রাখতে বরিশালে র‍্যাব-৮ এর যৌথ মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা”

সত্যের কন্ঠ
এপ্রিল ২০, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে র‍্যাব-৮, বরিশাল যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এ সময় অবৈধভাবে তেল মজুদ করার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন চরখালি বাজার এলাকা এবং মাদারীপুর জেলার ডাসার থানাধীন উত্তর ধুয়াসার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৮, নির্বাহী ম্যাজিস্ট্রেট (পিরোজপুর) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (মাদারীপুর) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধভাবে ৩৭,০০০ লিটার ভোজ্য তেল এবং ৩,০০০ লিটার জ্বালানি তেল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব জানায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য অস্থিতিশীলতা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এছাড়া, অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে র‍্যাব-৮ বরিশাল বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।