ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৯
আজকের সর্বশেষ সবখবর

“ফরিদপুরে বিধবা নারীকে ধর্ষণের মামলার প্রধান আসামি রাজধানীতে গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ১০, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
পঠিত: 90 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সুজন শেখ (৩৫)-কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টায় আসামি সুজন শেখ ভিকটিমকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ফরিদপুরের কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে গেলে পরিবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভিকটিম নিজেই ৮ এপ্রিল ২০২৬ তারিখ ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা)। মামলার পর র‌্যাব-১০ এর কাছে আসামি গ্রেফতারের জন্য অনুরোধ জানানো হলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

পরবর্তীতে ১০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪:০৫ ঘটিকায় র‌্যাব-১০ ও র‌্যাব-১০ সিপিএসসি লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি সুজন শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।