ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৭
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
এপ্রিল ১২, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

 

দিনাজপুরের পার্বতীপুরে র‍্যাব-১৩-এর অভিযানে ১,৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করছেন।

গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৪টা ৪০ মিনিটে পার্বতীপুর থানাধীন মধ্যপাড়া ইউনিয়নের পলিপাড়া এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করে কালো জিপার ব্যাগের ভেতর থেকে ১,৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. জিকরুল (৩৫), মো. বেলাল মিয়া (৩৮) এবং মোছা. সখিনা বেগম (৩৬)। তাদের বাড়ি রংপুর ও দিনাজপুর জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা উৎস থেকে মাদক সংগ্রহ করে দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।