আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আল আমিন (২৪), রাসেল শেখ (২৩) ও মোঃ হাসান (৩১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গত ৬ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে সিটিটিসির সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর পল্টন থানাধীন স্টেডিয়ামের ৩ নম্বর গেট ফুটপাত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
