ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫২
আজকের সর্বশেষ সবখবর

দোহারে দুই মাদক ব্যবসায়ী আটক

সত্যের কন্ঠ
অক্টোবর ২৬, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ
পঠিত: 416 বার
Link Copied!

বসির আহামেদ প্রতিনিধি:

ঢাকার দোহারে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ সুজন ওরফে বাইদ্যা সুজন (৪০) ও মো. কামাল (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। উপজেলার পালামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা।

আটককৃত সুজন ওরফে বাইদ্যা সুজন নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরার মৃত আমির আলী ছেলে এবং কামাল যশোর জেলার চৌগাছি উপজেলার আফরা গ্রামের আতর আলী কাজির ছেলে।

পুলিশ জানান, আটককৃত সুজন ও কামালের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।