আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকা মহানগরীতে নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর তেজগাঁও বিভাগ।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ৩১ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ জন এবং হাতিরঝিল থানায় ৪ জন রয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি ও অপরাধমূলক কার্যক্রমে জড়িত ব্যক্তিরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেজগাঁও বিভাগ।
