আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শাহরিয়ার খান হৃদয় (২৮), রুহুল আমিন সৈকত (২৯), আবু সুফিয়ান (২৬), মোঃ সোহেল মিজি (২৬), মোঃ সাকিব (২৫), আহম্মেদ ইভান (১৯), মোঃ ইসমাইল (৪৫), মোঃ রিপন (২৫), সুমন (২৫), কাদের (৩০), মোঃ আরাফাত হোসেন (২৭), মোঃ রাকিব মিয়া (২৪), মোঃ নাহিদ হাসান (১৯), মোঃ জুয়েল হোসেন (২৩), মোঃ সুমন মিয়া (২৯), মোঃ ইমন (২০), মোঃ তুহিন (২৪), মোঃ মিলন (৩০), মোঃ রাকিবুল হাসান অন্তর (২২), মোঃ সাইদুর (৩০)সহ আরও অনেকে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা এলাকা হতে ৭ জন, শেরেবাংলা নগর থানা এলাকা হতে ১২ জন, মোহাম্মদপুর থানা এলাকা হতে ২৩ জন, আদাবর থানা এলাকা হতে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা হতে ৭ জন এবং হাতিরঝিল থানা এলাকা হতে ১৩ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
