ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৬
আজকের সর্বশেষ সবখবর

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : ডিবি প্রধান

সত্যের কন্ঠ
নভেম্বর ১৫, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ
পঠিত: 378 বার
Link Copied!

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ‘তফসিলকে ঘিরে কেউ যদি সমাজে নৈরাজ্য সৃষ্টি বা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় এবং কোনো স্বার্থান্বেষী মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনসাধারণ এবং সরকারের সম্পত্তি নষ্ট করবে, সহিংসতা সৃষ্টি করবে এবং বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগের চেষ্টা করবে, কমিশনের নির্দেশে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘আমরা জানি, কোন গোষ্ঠী বা কোন চক্র, স্বার্থান্বেষী মহল কোথায় বসে কোথায় ভিডিওতে কথা বলছে। তাদের নাম, নম্বর আমাদের কাছে আছে। কোথায় বসে তারা ষড়যন্ত্র করছে সেটাও আমরা জানি। নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী তাদের আমরা যে কোনো সময় গ্রেফতার করব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।