টঙ্গীতে বিআরটিসি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসি’র দোতালা বাসে অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাস (ঢাকা মেট্রো ব-১৫- ৫৩৯৮) এ আগুন দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও তবে বাসের দোতলায় কয়েকটি সিটের অংশ পুড়ে গেছে। বাসটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী ভেতরে থাকলেও আগুন লাগতে দেখে দ্রুত নেমে পড়েন বিধায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন বলে বাসটি চালক জানিয়েছেন। তারা যাত্রীবেশে বাসের দোতলায় ওঠার পর এক পর্যায়ে অগ্নিসংযোগ করে দ্রুত নেমে যায়। তদন্ত করে দেখছি, এঘটনার পরিপ্রেক্ষিত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
