ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৯
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

সত্যের কন্ঠ
মে ৯, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

গাজীপুরের কাপাসিয়ায় ভয়াবহ হত্যাকাণ্ডে একই পরিবারের পাঁচজনের গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার রাউতকোনা গ্রামে একটি প্রবাসীর বাড়িতে।

শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতেই তাদের হত্যা করা হয়।

নিহতদের মধ্যে আছেন ভাড়াটিয়া ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তাদের তিন সন্তান মীম (১৫), মারিয়া (৮), ফারিহা (২) এবং শারমিনের ভাই রসুল মিয়া (২২)।

প্রতিবেশীরা জানান, সকালে ঘরের ভেতরে প্রবেশ করে তারা তিন শিশুর গলা কাটা মরদেহ পাশাপাশি পড়ে থাকতে দেখেন। শারমিন ও তার ভাইয়ের মরদেহ আলাদা স্থানে পাওয়া যায়।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে। তিনি বর্তমানে পলাতক।

গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।