খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূলহোতা ও একাধিক মামলার আসামি মোঃ ওহিদুল ইসলাম-কে গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে র্যাব-৬ স্পেশাল কোম্পানি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানাধীন তুলসী ডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গত ১২ এপ্রিল খালিশপুর থানা এলাকায় সংঘটিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ছিলেন ওহিদুল ইসলাম।
গ্রেফতারকৃত ওহিদুল ইসলামের বিরুদ্ধে খালিশপুর, সোনাডাঙা ও সদর থানায় হত্যা চেষ্টা, জুয়া ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। তাকে খালিশপুর এলাকার অন্যতম মাদক কারবারি হিসেবেও উল্লেখ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কলারোয়া থানা-এ হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
