ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০০
আজকের সর্বশেষ সবখবর

“কেরাণীগঞ্জে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১০”

সত্যের কন্ঠ
এপ্রিল ১৯, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
পঠিত: 44 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ টাকা মূল্যমানের ৪৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪৫ বোতল ফেনসিডিলসহ মোছা: মাহফুজা খাতুন (২৮) নামের এক নারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাহফুজা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।