ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

“কিশোরী ধর্ষণের ঘটনায় প্রতিবেশী চাচা গ্রেফতার, আদালতে দোষ স্বীকার”

সত্যের কন্ঠ
মে ৮, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
পঠিত: 58 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়া উপজেলায় কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা।

পিবিআই সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানাধীন চিংড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের মেয়ে প্রিয়াংকা সরকার (ছদ্মনাম) (১৩)-কে দীর্ঘদিন ধরে একই এলাকার আকাশ সরকার (২৭) অশ্লীল অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।

গত ১৫ মার্চ ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে আকাশ সরকার কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেয় সে।

পরবর্তীতে ২০ এপ্রিল ২০২৬ তারিখে ভিকটিমের বাবা-মা পাসপোর্টের কাজে বাইরে গেলে অভিযুক্ত আবারও কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এরপর ভিকটিমের মা ইতিকা সরকার পিবিআই খুলনা-এর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পিবিআই ছায়া তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া যায়। পরে ইতিকা সরকার ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটি পিবিআইয়ের শিডিউলভুক্ত হওয়ায় সংস্থাটি স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল-এর তত্ত্বাবধানে এবং খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডুমুরিয়া থানা এলাকা থেকে অভিযুক্ত আকাশ সরকারকে গ্রেফতার করা হয়।

পরে ৮ মে ২০২৬ তারিখে আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।