ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

এআই ডিপফেক দিয়ে ভুয়া বিজ্ঞাপন: পল্টনে প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেফতার

সত্যের কন্ঠ
এপ্রিল ২৫, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
পঠিত: 74 বার
Link Copied!

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ড. মিজানুর রহমান আজহারী-সহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে একটি প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

২৩ ও ২৪ এপ্রিল চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১টি ল্যাপটপ, ৪৭টি স্মার্টফোন, সিমকার্ড ও বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে এআই প্রযুক্তির মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের ছবি, কণ্ঠ ও ভিডিও নকল করে ভুয়া প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

ভুক্তভোগীর পক্ষ থেকে দায়ের করা মামলায় জানা যায়, এসব ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে আর্থিক প্রতারণার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করা হচ্ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।