ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৯
আজকের সর্বশেষ সবখবর

“ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার”

সত্যের কন্ঠ
মে ৭, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
পঠিত: 59 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার।

বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এপ্রিল ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পশুর হাটগুলোর আশেপাশে যেন যানজট সৃষ্টি না হয় সেদিকে বিশেষ নজর রাখতে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে এবং ফুট পেট্রোল বৃদ্ধি করতে হবে। এছাড়া থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনারও নির্দেশ দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এ স্থিতিশীলতা ধরে রাখতে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করতে হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।