ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২১
আজকের সর্বশেষ সবখবর

আর কোনো বাধাতেই নির্বাচনের ট্রেন থামবে না: কাদের

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
পঠিত: 446 বার
Link Copied!

নির্বাচনের ট্রেন আর থামবে না, আর কোনো বাধাতেও এই ট্রেন থামবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের যদি আওয়ামী লীগ করতে ভালো লাগে তাহলে আমরা বাধা দিবো কেনো। এখন পর্যন্ত দলটির ১৫ জন কেন্দ্রীয় নেতা এবং ৩০ জন সাবেক সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, টিআইবি অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে নানা কথা বলছেন। কিন্তু বিএনপির অবরোধ-হরতালের নামে যানবাহন পোড়ানোসহ নৈরাজ্য নিয়ে কোনো কথা বলছেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।