ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৬, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ
পঠিত: 95 বার
Link Copied!

ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঝিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালিব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৭ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খানসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।