ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

“অকালপ্রয়াত মঞ্চ অভিনেতা, নির্দেশক ও সংগঠক জাহিদুর রহমান পিপলু’র স্মরণ সভা”

সত্যের কন্ঠ
নভেম্বর ৩০, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
পঠিত: 339 বার
Link Copied!

“অকালপ্রয়াত মঞ্চ অভিনেতা, নির্দেশক ও সংগঠক জাহিদুর রহমান পিপলু’র স্মরণ সভা

বাংলাদেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদলের সিনিয়র সদস্য, মঞ্চের প্রতিভাবান অভিনেতা, নির্দেশক, সঙ্গীত শিল্পী ও সংগঠক জাহিদুর রহমান পিপলু গত ১৮  নভেম্বর ২০২৩ ইং তারিখে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এই বিশিষ্ট মঞ্চাভিনেতা ও নাট্যান্দোলনের  সামনের কাতারের কর্মী জাহিদুর রহমান পিপলু’র স্মৃতি’র প্রতি শ্রদ্ধা জানাতে লোক নাট্যদল আগামী ১ ডিসেম্বর ২০২৩ ইং শুক্রবার বিকেল ৫টায় একটি স্মরণসভার আয়োজন করেছে।

স্থান : লোক নাট্যদল এর কার্যালয়:-

৪৮৪, ডিআইটি রোড (৪র্থ তলা), মালিবাগ, ঢাকা-১২১৭

স্মরণসভায় লোক নাট্যদলের সকল বর্তমান ও পুরনো সদস্য, মরহুমের বন্ধু বান্ধব, স্বজন ,বিভিন্ন নাট্যদলের সহযোদ্ধা নাট্যকর্মী ,
লোক নাট্যদলের শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যদের উক্ত স্মরণসভায় উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন লোক নাট্যদল ।

উল্লেখ্য, জাহিদুর রহমান পিপলু একাধারে অভিনেতা, নির্দেশক, মঞ্চ পরিকল্পক, সংগঠক ও সংগীত শিল্পী ছিলেন । মরহুমের জন্ম ১৯৬৫ সালে, ঢাকায়। তিনি ১৯৮৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লোক নাট্যদলের সাথে জড়িত ছিলেন। সর্বশেষ তিনি লোক নাট্যদলের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পিপলু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে মাষ্টার্স ডিগ্রী করেছেন। এছাড়া তিনি পিপলস থিয়েটার এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং নাট্যতথ্য ব্যাংকের সচিব ছিলেন।লোক নাট্যদলের নির্বাহী পরিষদের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে আসছিলেন তিনি।দলের প্রায় সবকটি প্রযোজনাতেই তিনি অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সোনাই মাধব, কঞ্জুস, পদ্মা নদীর মাঝি, তপস্বী ও তরঙ্গিনী, রথযাত্রা, হেলেন, বিধি ও ব্যতিক্রম, রয়েল বেঙ্গল টাইগার, টাপুর টুপুর, নির্মাণ, নির্মূল, মহাপ্রয়াণ ও বৈকু‌ন্ঠের খাতা অন্যতম। এসব নাটকে তিনি এ পর্যন্ত সহস্রাধিক  মঞ্চায়নে অভিনয় করেছেন। পদ্মা নদীর মাঝি নাটকে কষ্টিউম ডিজাইনসহ বেশ কয়েকটি নাটকের মঞ্চ ব্যবস্থাপক হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দলের সদস্য হিসাবে বিভিন্ন আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ করতে ভারত, নেপাল, হংকং, মোনাকো ও চীন সফর করেছেন।  তিনি “সোনাই মাধব “এর প্রথম মঞ্চ ব্যাবস্থাপক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।