ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৪
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিপুল মাদক ও ভারতীয় পণ্যসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২৩, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
পঠিত: 3 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও কসমেটিক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সিপিসি-১।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার চুনার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কসমেটিক্সসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ পূর্ব কালিনগর এলাকার মো. ইসমাইল হোসেন (২৮) এবং আবাদ চণ্ডীপুর এলাকার মো. সুমন হোসেন (২৯)।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও আমদানি নিষিদ্ধ পণ্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সাতক্ষীরার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।