ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জের আলোচিত ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন, আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলোচিত ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন করে আন্তঃজেলা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য অনিক ওরফে বটলা সেলিম (৩৮)-কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২২ জুন সকাল আনুমানিক ১১:২০টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে কালী মন্দির এলাকায় রেহেনা বেগম (৫১)-এর গতিরোধ করে দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী। তারা ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, ব্যাগ ও চেক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরদিন (২৩ জুন) কমলগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করেন। ঘটনার পর থানা পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।

পরবর্তীতে পিবিআই মৌলভীবাজার জেলা মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আসামিদের পরিচয় শনাক্ত করে। তদন্তের ধারাবাহিকতায় গত ২ জুলাই চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি অনিক ওরফে বটলা সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তদন্তে জানা যায়, বটলা সেলিম একটি আন্তঃজেলা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। কারাগারে থাকাকালে তার সঙ্গে চক্রের অন্য সদস্যদের পরিচয় হয়। পরে তারা পরিকল্পনা করে দুটি মোটরসাইকেলে ঘটনাস্থলে গিয়ে রেহেনা বেগমের ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। তারা মোটরসাইকেলটি ফেলে চিকিৎসা নিয়ে আত্মগোপনে চলে যায়। ছিনতাই করা ১ লাখ ৪৩ হাজার টাকা নিজেদের মধ্যে ভাগ করে বিভিন্ন খাতে খরচ করে। তদন্তকালে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার ও জব্দ করা হয়েছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।