ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫১
আজকের সর্বশেষ সবখবর

হোটেল থেকে দাপ্তরিক কার্যক্রম করছেন রাষ্ট্রপতি

সত্যের কন্ঠ
অক্টোবর ২৫, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
পঠিত: 367 বার
Link Copied!

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সকালে হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন। সেখানেই তিনি দাপ্তরিক কার্যক্রমও সম্পাদন করছেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, ‘রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন বেশ ভালো। হোটেলে রাষ্টপতি তাঁর দাপ্তরিক কার্যক্রমও সম্পাদন করছেন।’

তিনি আরো জানান, রাষ্ট্রপতির চিকিৎসাসহ সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আগামী ৩০ অক্টোবর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বসবে।

সিঙ্গাপুর থেকে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে একথা বলা হয়েছে।

সার্বিক পর্যালোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র প্রধান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।

গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।