ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
আজকের সর্বশেষ সবখবর

৭১ বছর পর ভাষাসৈনিক ছালেহা বেগমকে “মরোনত্তোর সম্মাননা” প্রদান 

সত্যের কন্ঠ
অক্টোবর ২১, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ
পঠিত: 221 বার
Link Copied!

১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুলের দশম শ্রেনীর ছাত্রী থাকাকালিন রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ঢাকায় ছাত্রহ্ত্যার প্রতিবাদে পরদিন সারাদেশের ন্যায় ময়মনসিংহ মুসলীম গার্লস স্কুলে কালো পতাকা তুলে ও শহরে মিছিলে স্লোগান ও নেতৃত্ব দানের জন্য সিলেট কুলাউড়ার মেয়ে ছালেহা বেগমকে স্কুল থেকে বহি:ষ্কৃত ও সারাদেশে রাষ্ট্রিকেট করা হয় ।

৭১ বছর পর গতকাল ২০/১০/২৩ ইং সন্ধায় রাজধানীর পল্টনস্থ অরন্যাট হোটেলের মিলনায়তনে সার্ক

কার্লচারাল ফোরামের উদ্যোগে “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৩ ( মরণোত্তর ) “ এবং সনদ প্রদানের মাধ্যমে ভাষা সৈনিক ছালেহা বেগমকে , রাষ্ট্রভাষা আনন্দোলনের অনন্য অবদান কে স্বীকৃতি প্রদান করা হয় ।অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত্তে শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী আলোচনা কালে প্রধান অতিথী সৈয়দ মার্গুব মোর্শেদ সাবেক তথ্যসচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যন এবং শেরে বাংলা এ.কে ফজলুল হকের দৌহিত্র বক্তব্য দানকালে আক্ষেপ প্রকাশ করে বলেন “ আমাদের আগামী প্রজন্মকে ইতিহাস ও ঐতিয্য সম্পর্কে আরো বেশী সচেতন ও যত্নবান হতে হবে তাদেরকে জাতীর পিতা ও পিতামহ সম্পর্কে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে আরো বেশী বেশী জানতে হবে । তিনি ভাষা সৈনিক ছালেহা বেগমের সন্তানদের হাতে এ্যাওয়ার্ড ও সনদ টি তুলে দেন ও আয়োজক দের ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।