ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০
আজকের সর্বশেষ সবখবর

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির নতুন নেতৃত্ব ঘোষণা

সত্যের কন্ঠ
মে ১৭, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৮ মেয়াদের (ত্রিবার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আবদুল কাইয়ুম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

সভাপতি ও মহাসচিব পদসহ আরও বেশ কয়েকটি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি), মোঃ আবদুর রহমান খান পিপিএম (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) এবং মোঃ মোখলেছুর রহমান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কুদ্দুস খান পিপিএম, যুগ্ম মহাসচিব পদে মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ বক্তিয়ার হোসেন ভূঞা পিপিএম, দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান পিপিএম এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মোঃ জাহিদ আলম বিশ্বাস।

নির্বাচন কমিশন জানায়, ১৪ মে ২০২৬ তারিখের সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ ঘোষণা দেওয়া হয়। নির্ধারিত পদগুলোতে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

তবে কার্যনির্বাহী সদস্য পদে ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় আগামী ২০ জুন ২০২৬ তারিখে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সমিতির ১৯টি শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।