ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০
আজকের সর্বশেষ সবখবর

ফারাক্কা সমস্যার সমাধানে ‘ধানের শীষের রাজনীতি’ তুলে ধরলেন জহির উদ্দিন স্বপন

সত্যের কন্ঠ
মে ১৬, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
পঠিত: 66 বার
Link Copied!

জহির উদ্দিন স্বপন বলেছেন, “ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে।” তিনি বলেন, এই রাজনৈতিক ধারার নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু হয়ে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের হাতে রয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ ও ‘ধানের শীষ’ প্রতীকের রাজনীতিই দেশের ভবিষ্যৎ গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি তৈরি করেছে বলে তারা বিশ্বাস করেন।

তিনি দাবি করেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থে ঐক্যমতের ভিত্তিতে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।