ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৮
আজকের সর্বশেষ সবখবর

সাভারে বিদেশি পিস্তল ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

সত্যের কন্ঠ
মে ১১, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

সাভারের পশ্চিম রাজাশন এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

রোববার (১০ মে) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সুমন মিয়া (৩৮), মোঃ সবুজ (২৬) ও জহুরুল হাসান (২০)।

র‌্যাব জানায়, সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সুমন মিয়া তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন।

এরপর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তারা সাভার, আশুলিয়াসহ আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পাশাপাশি তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলেও স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।