ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০০
আজকের সর্বশেষ সবখবর

“কবিরাজি ও ভন্ডামি করে আজ মান্নান কোটিপতি”

সত্যের কন্ঠ
অক্টোবর ১৭, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
পঠিত: 198 বার
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলায় একটি প্রবাদ আছে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে ।এমনই একজন ভন্ড ফকির কবিরাজের সন্ধান পাওয়া গেল। প্লাস্টিকের পাথর, বিভিন্নধরনেরতাবিজ ,মোমবাতি, আগরবাতি ,সরিষার তেলে ফু দিয়েই নানান রোগের চিকিৎসা করে থাকেন এই ভন্ড কবিরাজ মো: মান্নান। কিন্তু এখানেই প্রশ্ন? কিভাবে বা কোন পন্থা ব্যবহার করে তিনি এই চিকিৎসা করে থাকেন।

যে চিকিৎসা সর্বরোগের মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে। যেকোনো রোগের জন্যই তিনি চিকিৎসা দিয়ে থাকেন। যেখানে আমাদের দেশে অসংখ্য ডিগ্রিধারী ডাক্তার ও সর্ব রোগের চিকিৎসার সমাধান দিতে পারেন না ।সেখানে এই ভন্ড কবিরাজ মান্নান সব ধরনের রোগের চিকিৎসাই করে থাকেন । আর সে ভন্ড চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে বহুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। অনেক সময় দেখা যায় হয়তো ভুক্তভোগীরা লোক সমাজের ভয়ে এমন ভন্ড কবিরাজদের প্রতি কোন পদক্ষেপ নিতে পারেন না।ভন্ড কবিরাজ এর বাড়ি ফরিদপুর আটরশি।

বিশেষ সূত্রে জানা যায়, ভন্ড কবিরাজ মান্নান ফকির কুরআন শরীফ বিক্রেতা ছিলেন।ধীরে ধীরে তিনি নানান তন্ত্র বিদ্যা দিয়ে ব্যবসা শুরু করেন। ফরিদপুরে তার জন্মস্থান হলেও তিনি থাকেন ঢাকা জেলার কদমতলি থানাধীনপশ্চিম ধোলাইপাড়ে একটি ভাড়া বাসায়। সেখানেই তার এই কবিরাজীর আস্তানা।৩৫ বছর ধরে কাটাচ্ছেন একই বাড়িতে। পেশায় করে চলেছেন এই কবিরাজি ব্যবসা। যার নেই কোন কবিরাজি শিক্ষা বা সার্টিফিকেট। তবুও তার বিভিন্ন কেরামতি দিয়ে স্বামীকে বশ করে স্ত্রীর কাছে এনে দেন। সন্তান অবাধ্য হলে তাকে বাধ্য করেন। জায়গা জমির ঝামেলা মিটিয়ে দেন। আর এসব কিছুর সমাধান করেন বিভিন্ন তাবিজ ও ফু এর মাধ্যমে । এরপর থেকেই শুরু হয়ে যায় তার বিভিন্ন রকম ভন্ডামির প্রতারণা।

তার বিভিন্ন সহযোগীর মাধ্যমে এবং মানুষকে বিভিন্ন কথার প্যাঁচে ফেলে তাদের কাছ থেকে কথা আদায় করে সেই কথারই মারপ্যাঁচে তাদেরকে বিভিন্ন প্ররোচনার মাধ্যমে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। তবুও সাধারণ মানুষ কিছুটা স্বস্তির আশায় তাদের প্রিয় মানুষদেরকে কাছে পাওয়ার আশায় এছাড়াও বিভিন্ন ঝামেলা থেকে মুক্তির আশায় তার এই মিথ্যা প্রতারণা বিশ্বাস করে অনেক অর্থদানের মাধ্যমে কাজ করতে বলেন। গোপন সূত্রে জানা যায় ভন্ড কবিরাজ মান্নান নাকি অন্যের বউকে বশ করে এনে নিজের বানিয়ে রেখেছে।

এভাবেই প্রতিনিয়ত আমাদের সমাজে অনেক সাধারণ মানুষ নিজের কিছুটা ভালো আশায় এমন কিছু ভন্ড প্রতারক কবিরাজ এর কাছে এই হেনস্থার স্বীকার হচ্ছে। সাধারণ মানুষের দেশের সরকার ও আইনের প্রতি জোরদার দাবি এই ভন্ড কবিরাজ প্রতারক মোঃ মান্নান কে খুব দ্রুত তার এই অসাধু কার্যকলাপের জন্য প্রশাসনিকভাবে শাস্তি প্রদান করা হোক। পরবর্তী পর্বে এই ভন্ড কবিরাজ মান্নানের আরো জানা-অজানা অনেক মুখোশ উন্মোচন করা হবে (চলবে)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।