ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার, উদ্ধার ৮০ কেজি গাঁজা

সত্যের কন্ঠ
মে ৪, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
পঠিত: 50 বার
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

সোমবার (৪ মে) সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, রোববার (৩ মে) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮০ কেজি গাঁজা ও একটি মিনিবাস উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ১৪ জন নিয়মিত মামলার আসামি, চারজন পুরাতন মামলার আসামি, একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং তিনজনকে মোবাইল কোর্টে দণ্ড দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।