আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ লাখ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি রিভলবার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৪ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১০ জন, আদাবর থানা থেকে ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৬ জন এবং হাতিরঝিল থানা থেকে ১৫ জন রয়েছে। এছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুকেও আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
