ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

অসহায়দের স্বাবলম্বী করতে উদ্যোগ: সেলাই মেশিন ও ফ্লাস্ক বিতরণ

সত্যের কন্ঠ
এপ্রিল ২৯, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
পঠিত: 149 বার
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

অসহায় ও কর্মহীন মানুষের স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ সৃষ্টি করতে “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে সেলাই মেশিন ও চায়ের ফ্লাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এক প্রশংসনীয় উদাহরণ হিসেবে ইতোমধ্যে সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (বাস্তবায়ন পরিবীক্ষণ ও যুব সংগঠন) মোঃ আ. হামিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক এ কে এম শাহরিয়ার রেজা। এছাড়াও কোতোয়ালী ইউনিট থানা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী বন্যা আহমেদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অসহায় ও কর্মহীন ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন ও চায়ের ফ্লাস্ক বিতরণ করা হয়। আয়োজকদের মতে, সেলাই মেশিন প্রাপ্তরা ঘরে বসেই আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন, আর চায়ের ফ্লাস্ক প্রাপ্তরা ক্ষুদ্র ব্যবসা শুরু করে জীবিকা নির্বাহে সক্ষম হবেন। ফলে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুগম হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সংগঠনের এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান। একই সঙ্গে সরকারি যুব উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারাও সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, সমাজকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ বৃহত্তর পরিসরে সম্প্রসারণ করা জরুরি এবং টেকসই উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মোঃ দেলোয়ার হোসেন (সভাপতি, প্রদীপ্ত বাংলা), সাহিদুর রহমান চৌধুরী (ব্যবসায়ী ও সমাজসেবক), নুরুল ইসলাম রকি (সম্পাদক ও প্রকাশক, সময় বার্তা), মোঃ আলম হোসেন (সম্পাদক ও প্রকাশক, একুশের কণ্ঠ), মোঃ আরিফ হোসেন (সমাজসেবক), মোহাম্মদ আশরাফ আলী (ব্যবসায়ী), ইমতিয়াজ কবীর (সভাপতি, যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাব), মোঃ মাসুম পারভেজ (সম্পাদক, সত্যের কণ্ঠ), মোহাম্মদ হানিফ কাজী (সাংবাদিক) এবং এস এম শওকত আকবর।

এছাড়া সংগঠনের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ আবির, প্রচার সম্পাদক মোহাম্মদ নাহিদ হোসাইনসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতি কোহিনুর আক্তার বলেন, “আমাদের লক্ষ্য সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে তোলা। আজকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।” তিনি সংগঠনের সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে আয়মুখী কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন” ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।