আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুইদিনে ২৬৯৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। অভিযানের সময় বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১৬৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২৬৮টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬০৫টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৯৬টি মামলা করা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৫৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৬০১টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৫০টি মামলা করা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৫২৫টি গাড়ি ডাম্পিং এবং ৩৩১টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
