ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৬
আজকের সর্বশেষ সবখবর

“তেজগাঁও বিভাগের অভিযানে ৬১ জন গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ২৫, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
পঠিত: 71 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) তেজগাঁও বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৩ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৭ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩২ জন, আদাবর থানা থেকে ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।