ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৪
আজকের সর্বশেষ সবখবর

“উত্তরা পশ্চিমে ৪২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ২২, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
পঠিত: 74 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ নূরুল হাসনাত মাশরাফি (২১), আনাস বিন শাহাব (২১) ও মোঃ আজাহার উদ্দিন হীরা (৪২)।

থানা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আজাহার উদ্দিন হীরার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের ১১টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।