ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৭
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা

সত্যের কন্ঠ
এপ্রিল ১৯, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
পঠিত: 67 বার
Link Copied!

 

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১১৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, ১ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৯৮ টি সিএনজি ও ১৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮ টি বাস, ১৩ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১৫ টি মোটরসাইকেলসহ মোট ৭০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি, ৭২ টি মোটরসাইকেলসহ মোট ১৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১ টি বাস, ৪ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি, ৭০ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮ টি বাস, ৪ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ৫৯ টি মোটরসাইকেলসহ মোট ২৪১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৭ টি গাড়ি ডাম্পিং ও ১৮২ টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।