ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬: রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
শনিবার (১৮ এপ্রিল) পরিচালিত এ অভিযানে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৫ পুরিয়া হেরোইন, একটি মোটরসাইকেল ও একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
