ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

“সিলেটের গোয়াইনঘাটে র‍্যাব-৯ এর অভিযানে ২৬ বোতল ইসকফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ১৮, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
পঠিত: 83 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

গ্রেফতারকৃতরা হলো— মো. আল আমিন (২৪) ও মো. সাকিব খান (২৬)।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোয়াইনঘাট থানাধীন সোনাটিলা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ৭টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।

আটককৃতদের তল্লাশিকালে তাদের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।