আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ১৪৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৬৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৭টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৩টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪২টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২০৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬৩টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১১৫টি মামলা দায়ের করা হয়।
অভিযান চলাকালে ৩৮৮টি গাড়ি ডাম্পিং এবং ২১৬টি গাড়ি রেকার করা হয়েছে বলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
