ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৮
আজকের সর্বশেষ সবখবর

“ভুয়া ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ১৬, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশর ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (৫১)।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক ছিলেন। গত ৫ এপ্রিল সকালে ভুক্তভোগীর বাসার ড্রাইভারের মোবাইলে অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে যোগাযোগ করে। পরবর্তীতে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে প্রতারকরা জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এবং মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করে।

বিশ্বাস অর্জনের জন্য প্রতারক চক্রটি ভুক্তভোগীর স্বামীর কণ্ঠস্বর নকল করে কান্নাজড়িত কণ্ঠে কথা বলিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ভুক্তভোগী আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন।

প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগ মোড়ের সিআইডি কার্যালয়ের সামনে গিয়ে এসএ পরিবহনের মাধ্যমে “লুৎফর জামান” নামে যাত্রাবাড়ী শাখায় ১০ লাখ টাকা পাঠান। পরবর্তীতে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলা হলেও উত্তরা পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল বন্ধ পাওয়া গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং গোয়েন্দা বিভাগে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে ডিবি। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৪:০০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন জনসন রোড এলাকা থেকে মূল হোতা জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।