ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫
আজকের সর্বশেষ সবখবর

“বনানীতে বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ১৩, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম সোহাগ হাজরা (২৪)।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০:১০ ঘটিকায় বনানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী ই-ব্লকের ১২ নম্বর রোডের একটি বাসায় “Antalya” নামক অবৈধ সীসা বারে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ১৮ বোতল বিদেশি মদ, ৭টি প্লাস্টিকের বক্স অবৈধ সীসা, ১১টি প্রিমিয়াম সীসা স্ট্যান্ড, ১টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ ও ১টি চাবি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।