ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি জামাত কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

সত্যের কন্ঠ
অক্টোবর ৭, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
পঠিত: 356 বার
Link Copied!

মো,জায়েদ হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় বিএনপি জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গন বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। ৭ (অক্টোবর)শনিবার বেলা ১১ টায় গলাচিপা উপজেলার কলেজপাড়া এলাকা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী -৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মো, ইকবাল মাহমুদ লিটন এর নেতৃত্বে একটি গন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জৈনপুরী খানকায় এসে শেষ হয়। গন মিছিল শেষে পথা সভা অনুষ্ঠিত হয়।এসময় পথ সভায় বক্তব্য রাখেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনোনয়ন প্রত্যাশী, এডভোকেট ইকবাল মাহমুদ লিটন, গলাচিপা উপজেলার প্রবীন আওয়ামীলীগে নেতা এডভোকেট আবদুল খালেক, দশমিনা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মোসারেফ হোসেন সহ আওয়ামিলীগের নেতৃবৃন্দ।

এসময় পথ সভায় বক্তারা সরকারের নানা উন্নয়ন মুলক কাজ তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আরো বলেন এই গন মিছিল ও পথ সভায় যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসেছেন তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার কন্যা আমাদের গরিব অসহায় মানুষের মা জননেত্রী শেখ হাসিনাকে মনে প্রানে ভালোবাসেন বলেই এখানে এসেছেন। তাই আমারা সকলে ঐক্য বদ্ধ হয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবো এটাই আমাদের পন। সভা শেষে তিনি গলাচিপা উপজেলার আপামার জনসাধারণের সাথে গন সংযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।