ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৯
আজকের সর্বশেষ সবখবর

পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

সত্যের কন্ঠ
এপ্রিল ৮, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
পঠিত: 54 বার
Link Copied!

 

বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ উদ্‌যাপনকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে ঢাকা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

সভায় জানানো হয়, এবার বৈশাখী উৎসবে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

এছাড়া সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।