ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৮
আজকের সর্বশেষ সবখবর

“সিলেটের গোলাপগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে স্পেনের তৈরি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার”

সত্যের কন্ঠ
এপ্রিল ১২, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
পঠিত: 99 বার
Link Copied!

সিলেট, ১০ এপ্রিল ২০২৬ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের শীলঘাট লম্বাগাঁও এলাকায় অভিযান চালিয়ে স্পেনের তৈরি অত্যাধুনিক একটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় একটি আভিযানিক দল সুপারি বাগান এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করে। উদ্ধারকৃত এয়ারগানটির সঙ্গে টার্গেট স্কোপ ও সাইলেন্সার সংযুক্ত ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে আমদানি করা এ অস্ত্রটি জনমনে ভয়ভীতি সৃষ্টি বা অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এছাড়া এ ধরনের অস্ত্র বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী নিষিদ্ধ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে বিবেচিত।

র‍্যাব জানায়, অস্ত্রটি কীভাবে দেশে এসেছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।