ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫১
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সত্যের কন্ঠ
অক্টোবর ১৮, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
পঠিত: 108 বার
Link Copied!

আজ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।

রাষ্ট্রপতির  প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, আজ সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক  ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে  রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আবেদীন জানান,  রাষ্ট্রপতি  এখন পোস্ট অপারেটিভ ইউনিটে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।

এর আগে রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। তিনি আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।