ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৮
আজকের সর্বশেষ সবখবর

“সিকেডি হাসপাতালের চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ”

সত্যের কন্ঠ
এপ্রিল ১৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
পঠিত: 85 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মো. মঈন উদ্দিন (৪২)-কে নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

র‌্যাব সূত্রে জানা যায়, নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে র‌্যাব বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামি এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন দাদনতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মঈন উদ্দিনসহ অন্যান্য আসামিরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকালে তারা বাদীর শ্যামলীর বাসায় গিয়ে চাঁদা দাবি করলে বাদী অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

এ ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।