ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫২
আজকের সর্বশেষ সবখবর

“সাভারে র‍্যাব-৪ এর অভিযানে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ২১, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

র‍্যাব সূত্রে জানা যায়, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাতে র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল সাভার থানাধীন টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ শরীফুল হক (৪৫)-কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।