ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৩
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

সত্যের কন্ঠ
এপ্রিল ৮, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
পঠিত: 68 বার
Link Copied!

 

সাতক্ষীরা জেলার সদর থানাধীন সুলতানপুর বাজার এলাকায় ভেজাল ও অবৈধ মজুদবিরোধী অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

বুধবার (৮ এপ্রিল) পরিচালিত এ যৌথ ভ্রাম্যমাণ আদালতে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে হাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স, পণ্যের বৈধতা ও মজুদের বিষয় যাচাই করা হয়।

র‌্যাব জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।