ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫১
আজকের সর্বশেষ সবখবর

“সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
মে ৭, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
পঠিত: 51 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল স্ক্যাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৬ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে র‌্যাব-১২, সিরাজগঞ্জ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার থেকে সলঙ্গাগামী সড়কের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক পরিবহনরত অবস্থায় মোঃ শহীদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাজনগর হাঙ্গামী এলাকার বাসিন্দা।

এসময় তার কাছ থেকে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।