ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫০
আজকের সর্বশেষ সবখবর

“সদরঘাটে ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ”

সত্যের কন্ঠ
এপ্রিল ১৫, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো— আলী আজগর সিকদার (২৩)।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেইটে জনসাধারণ একজনকে জাল নোটসহ আটক করে রাখে বলে সংবাদ পাওয়া যায়। পরে কোতোয়ালী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ সময় তার কাছ থেকে ৪০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।